Dhaka 1:52 pm, Friday, 17 April 2026

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিশাল বিক্ষোভ সমাবেশ: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ সরকারের সমালোচনা করে বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ—এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ৫১ শতাংশ সমর্থন নিয়ে সরকার গঠন করে ৭০ শতাংশ সমর্থনের জনরায়কে উপেক্ষা করার সুযোগ জনগণ দেবে না।” তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় রাজপথ ও সংসদ—সব জায়গাতেই প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

১১ দলীয় ঐক্য কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও খুলনা মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে জোটভুক্ত দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জ্বালানি সংকট নিরসন, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর সিস্টেমে উচ্চ কক্ষ গঠনের দাবি জানান। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’ ও ‘গণভোট মানতে হবে’ সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিশাল বিক্ষোভ সমাবেশ: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি

প্রকাশঃ 03:26:21 pm, Saturday, 11 April 2026