Dhaka 2:23 pm, Sunday, 28 June 2026

খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ বছরের শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

​নিহত চান মিয়া ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমীন বেগম দম্পতির সন্তান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টার দিকে প্রচণ্ড জ্বর ও হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​খুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। শিশুটি চরম অপুষ্টিতে ভুগছিল।”

​ডাঃ রুখশানা আরও জানান, শিশুটির বয়স ২ বছর হলেও এখন পর্যন্ত তাকে কোনো ধরনের টিকা দেওয়া হয়নি। সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এই বয়সে বেশ কিছু টিকা দেওয়ার কথা থাকলেও মা-বাবা তাকে একটিও টিকা দেননি। হাসপাতালে আনার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা শুরু করা হলেও মুমূর্ষু হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

​চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে টিকা না দেওয়া এবং অপুষ্টির কারণে শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল। এ ঘটনায় এলাকায় সচেতন অভিভাবক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশঃ 11:40:06 am, Saturday, 11 April 2026