Dhaka 12:51 am, Monday, 29 June 2026

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও খাদিজা আক্তারের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের অংশগ্রহণে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সকল আয়োজনের মধ্যে রয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, লোকজ মেলা ও গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা।

প্রস্তুতি সভা এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড শেখ ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়েব হোসেন গাজী প্রমুখ। প্রস্তুতি সভায় এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন রাজ নৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশঃ 11:31:15 am, Friday, 10 April 2026