Dhaka 12:26 pm, Friday, 17 April 2026

আদালত চত্বরে ধাওয়া করে সন্ত্রাসী সিজান গ্রেপ্তার: চাকু ও ওয়াকিটকি উদ্ধার

​খুলনা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে ধাওয়া করে মোঃ শহিদুল ইসলাম ওরফে সিজান (৩০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে আদালতের প্রসিকিউশন বিভাগে কর্মরত পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

​গ্রেপ্তারকৃত সিজান নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে। তার বিরুদ্ধে খুলনা সদর, সোনাডাঙ্গা, রূপসা এবং যশোরের অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্তত ৬টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, আজ বিকেল ৩টার দিকে সিজান আদালত চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এটিএসআই আহাদের তথ্যের ভিত্তিতে এসআই ইউসুফ তাকে ডাক দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে উপস্থিত পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে নিয়ন্ত্রণে নেন। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে একটি চাকু এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিজান টুটপাড়া এলাকায় মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত এবং সেখানে তার একটি নিজস্ব গ্রুপ রয়েছে। সে ‘গ্রেনেট বাবু’র অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার মাদক ব্যবসার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত ‘বাচ্চু’ নামের এক ব্যক্তির মাধ্যমে মাদক সিন্ডিকেট পরিচালনা করে। ধারণা করা হচ্ছে, পূর্বে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মাসুম দেওয়ানের সঙ্গে দেখা করতেই সে আজ আদালতে এসেছিল।

আটক সিজান বর্তমানে আদালতের গারদখানায় পুলিশি হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে। তার সহযোগীদের বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

আদালত চত্বরে ধাওয়া করে সন্ত্রাসী সিজান গ্রেপ্তার: চাকু ও ওয়াকিটকি উদ্ধার

প্রকাশঃ 02:16:44 pm, Wednesday, 1 April 2026