খুলনার দৌলতপুরের দেয়াড়া গ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্ট দোকানিকে লক্ষ্য করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল ডাকাত। এসময় ডাকাতদের গুলিতে তাদেরই এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাঠ কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিদুল ইসলাম (পিতা- জাবেদ আলী শেখ), গ্রামের বাড়ি দেয়াড়া, থানা- দিঘলিয়া; জেলা- খুলনা। তিনি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী দোকান মালিক তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দলের তিন জন সদস্যরা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। প্রথমে তিনি তাদের পরিচিত কেউ মনে করলেও পরে বুঝতে পারেন তারা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা অস্ত্র বের করে।
তিনি আরও জানান, ডাকাত দলের একজন সদস্যকে তিনি শক্তভাবে ধরে রেখেছিলেন। এসময় অন্য সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে ভুলবশত নিজেদেরই এক সদস্য গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলেই ওই ডাকাতের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত দোকানি তৈমুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ডাকাতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















