Dhaka 4:50 pm, Sunday, 28 June 2026

খুলনায় কোস্ট গার্ডের বড় সাফল্য: অস্ত্র ও ককটেলসহ খবির মোল্লা গ্রুপের ৭ সন্ত্রাসী আটক

​খুলনা জেলার দিঘলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘খবির মোল্লা গ্রুপ’-এর ৭ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ককটেল উদ্ধার করা হয়। রোববার (১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে খবির মোল্লা গ্রুপের সক্রিয় ৭ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে: ১ টি একনলা বন্দুক​, ১ টি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি শক্তিশালী ককটেল।

আটককৃত ব্যক্তিরা হলেন—মোঃ সিরাজ মোল্লা (৫৫), মোঃ মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। আটককৃত সাতজনই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। অপরাধীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ চলছে।

​তিনি আরও উল্লেখ করেন যে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

খুলনায় কোস্ট গার্ডের বড় সাফল্য: অস্ত্র ও ককটেলসহ খবির মোল্লা গ্রুপের ৭ সন্ত্রাসী আটক

প্রকাশঃ 10:43:36 am, Sunday, 15 March 2026