Dhaka 3:57 pm, Sunday, 28 June 2026

১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে নিখোঁজ শিশুটি

চট্টগ্রামের চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে নিখোঁজ শিশুটি দীর্ঘ ১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি। ছয় মাসের শিশু চেহরিসকে উদ্ধারে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর একটি ডুবুরি দল রাতভর অভিযান চালায়।

শনিবার (১৯ এপ্রিল) সকালে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে ‘চিরুনি অভিযান’ শুরু করে।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় মা ও দাদিসহ অটোরিকশা নালায় পড়ে যায়। এই ঘটনায় মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ৬ মাসের শিশু চেহরিস। এর পরপরই শিশুটি পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

নৌবাহিনীর লেফটেন্যান্ট শেখ মোহাম্মদ বেলাল হোসেন জানান, বৃষ্টির পাশাপাশি জোয়ারের কারণে নালায় পানি বেশি। ধারণা করা হচ্ছে, শিশুটি যেখানে পড়েছে সেখান থেকে অন্য কোথাও ভেসে গেছে।

শিশুটির মামা মারূফ জানান, আসাদগঞ্জ থেকে চেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার (মারূফ) বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে নালায় পড়ে যায়। পরে চেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও চেহরিস হারিয়ে যায়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে নিখোঁজ শিশুটি

প্রকাশঃ 04:42:05 am, Saturday, 19 April 2025