সফর শেষের আগের দিন ব্যস্ত সময় পার করছেন এই প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনশও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন কে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ে এসেছেন তারা।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন নিকোল চুলিক বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, অ্যান্ড্রু আর হেরাপ সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, দলগুলোর অর্থনৈতিক পলিসি ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর।
দেশের তথ্য ডেস্ক 



















