Dhaka 5:59 pm, Sunday, 28 June 2026

খুলনার ৬টি আসনে বিএনপি ৪ ও জামায়াত ২ প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। আজ শুক্রবার ফলাফল ঘোষণা করেন খুলনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অ স ম জামসেদ খোন্দকার। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৬টি আসনের মধ্যে ৪টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ও প্রাপ্ত ভোট:

১. খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা): বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান (ধানের শীষ) ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

২. খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা): জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল (দাঁড়িপাল্লা) ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

৩. খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর): বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল (ধানের শীষ) ৭৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

৪. খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া): বিএনপির এস কে আজীজুল বারী হেলাল (ধানের শীষ) ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৫. খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোঃ আলী আজগর লবী (ধানের শীষ) ১ লাখ ৪৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

৬. খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) ১ লাখ ৫০ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় স্থানীয় ভোটাররা শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে খুলনার সবকটি আসনে ভোট গণনা সম্পন্ন হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

খুলনার ৬টি আসনে বিএনপি ৪ ও জামায়াত ২ প্রার্থী বিজয়ী

প্রকাশঃ 09:57:40 am, Friday, 13 February 2026