ফয়জুল হক বাবু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা–২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকে অভাবনীয় বিজয় অর্জিত হবে। তিনি বলেন, বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জামায়াতের প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর–২ আসনের উদ্যোগে নির্বাচনী মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো ঠাঁই হবে না উল্লেখ করে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর–২ আসন কমিটির পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে হাজারো কর্মীর অংশগ্রহণে একটি বিশাল নির্বাচনী মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে পথচারী ও দোকানদারদের অনেকে হাত নেড়ে সমর্থন জানান।
দেশের তথ্য ডেস্ক 



















