Dhaka 7:11 pm, Sunday, 28 June 2026

দিঘলিয়া প্রেসক্লাবে মাসিক সভা ও নতুন সদস্য বরণ

দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের মাসিক সভা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ৮ ই ফেব্রুয়ারী সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং মোঃ শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মহসিন উদ্দিনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিনিধি মোঃ সোহাগ বিশ্বাসকে ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে পদায়ন করা হয়।

সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভার সমাপনী বক্তব্যে সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

দিঘলিয়া প্রেসক্লাবে মাসিক সভা ও নতুন সদস্য বরণ

প্রকাশঃ 03:22:14 pm, Sunday, 8 February 2026