Dhaka 7:12 pm, Sunday, 28 June 2026

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার বাপ্পির, পাইকগাছার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যদি অন্যায়, নির্যাতন বা অবিচার করা হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, “আমি নির্বাচিত হই বা না হই, যে কোনো ব্যক্তি যদি অন্যায়ের শিকার হন, আমি তার পাশে দাঁড়াবো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”

শনিবার বিকেল ৫টায় পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি বিএনপির উদ্যোগে কপিলমুনি ধান্য চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তব্যে বাপ্পি বলেন, এই অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। এই সম্প্রীতি রক্ষা করা সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “কেউ যেন রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতনের শিকার না হয়, সেটা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।” তিনি আরও বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে পাইকগাছা উপজেলার দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, “এই এলাকা আমার নিজের এলাকা। এখানকার মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও সম্ভাবনার কথা আমি কাছ থেকে জানি। আপনারা আমাকে সুযোগ দিলে আমি কথা নয়, কাজে উন্নয়ন দেখাতে চাই।” একই সঙ্গে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। তিনি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের একাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খুলনা-৬ আসনে পরিবর্তনের হাওয়া বইছে এবং সাধারণ মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার বাপ্পির, পাইকগাছার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি

প্রকাশঃ 05:01:52 pm, Saturday, 7 February 2026