মোঃ শাহরিয়ার খান হৃদয়
আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি নির্দেশনা মোতাবেক খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৮ নং ওয়ার্ডে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আজ (বুধবার) সকালে ওয়ার্ডের প্রধান সড়কগুলোতে র্যালি এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

২৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও কেসিসি এর প্রধান সহকারী (স্বাস্থ্য) মো: শাহিনুর জামান এর নেতৃত্বে র্যালিটি ওয়ার্ড অফিস থেকে শুরু করে টুটপাড়া সেন্ট্রাল রোড, ইলাক্সের মোড়, ফরিদমোল্লার মোড়, মাওলা বাড়ির মোড়, মিয়াপাড়া মেইন রোড প্রদক্ষিণ করে ওয়ার্ড অফিসে এসে শেষ হয়। এসময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কেসিসি এর ওয়ার্ড পর্যায়ে কাজ করা সকল কর্মী ও ওয়ার্ড অফিসের সকলে উপস্থিত ছিলেন।

র্যালিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ ভোটারদের হাতে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় ভোটারদের ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে অবহিত করা হয়।

দেশের তথ্য ডেস্ক 



















