রূপসা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল এবং পিঠাভোগ পূর্বপাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ জানুয়ারি সন্ধায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু।
বিষেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম আ: মালেক, মিকাইল বিশ্বাস। ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলামিন লস্করের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, সাইফুল ইসলাম পাইক, স,ম হাসিবুর রহমান, আবুল কাশেম কালা, শহিদুল্লাহ বুলবুল লস্কর, বিএনপি নেতা দুরুল হুদা, মনির আহম্মেদ লস্কর, ইউপি সদস্য আ: কুদ্দুস কাজী, মিজানুর রহমান, নাসির শেখ, জিব্রিল মোল্যা, দাউদ শেখ, আজিয়ার শিকদার, জিএম হিরোক, সুজন শেখ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।
দেশের তথ্য ডেস্ক 



















