Dhaka 9:12 pm, Sunday, 28 June 2026

অগ্রপথিক সাচিয়াদহের উদ্যোগে অবসরোত্তর ও মরণোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

অগ্রপথিক সাচিয়াদহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অবসরোত্তর ও মরণোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গুণীশিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে নবেন্দু বিশ্বাস ও উত্তম কুমার ঢালীর সঞ্চালনায় ফুলেল শুভেচ্ছা, মরণোত্তর গুণগাঁথা পাঠ, অবসরোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা, অগ্রপথিক কৃতি সন্তান সংবর্ধনা এবং সাংগঠনিক অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে শুভেচ্ছা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অগ্রপথিক সাচিয়াদহের সভাপতি মিলন টিকাদার সংগঠনের প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এলাকার গুণীশিক্ষক ও শিক্ষানুরাগীদের সম্মাননা প্রদান এবং অগ্রপথিক সাচিয়াদহের স্বপ্ন বাস্তবায়নে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে সাচিয়াদহ গ্রামে বসবাসরত এবং আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সর্বমোট ২৩ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফিরোজ শাহ। তিনি তার বক্তব্যে বলেন,

“শিক্ষা হলো সমাজের দর্পণ এবং শিক্ষক তার অবিচ্ছেদ্য অংশ। আজ গুণীশিক্ষকদের মাঝে এসে আমার শৈশবের স্মৃতি মনে পড়ছে। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে শিক্ষকদের অনবদ্য অবদান রয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক তারক চাঁদ ঢালী বলেন,

“এভাবে গুণীশিক্ষকদের সম্মানিত করায় আমি আবেগাপ্লুত। একজন গুণীই অপর একজন গুণীর কদর করতে জানে। এমন আয়োজনের জন্য অগ্রপথিক সাচিয়াদহকে আন্তরিক ধন্যবাদ।”

অপর বিশেষ অতিথি অধ্যাপক কৃষ্ণ পদ মণ্ডল বলেন,

“অবসরোত্তর শিক্ষকদের আমরা অনেক সময় ভুলে যাই, অথচ আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তাঁদের অবদান সবচেয়ে বেশি। এই আয়োজন সেই অবদান স্মরণ করিয়ে দেয়।”

আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তরুণ কুমার বিশ্বাস বলেন,

“এভাবে আমাদের সম্মানিত করায় আমরা সত্যিই আপ্লুত। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানের সভাপতি ড. লিটন বিশ্বাস তার বক্তব্যে বলেন,

“একজন শিক্ষক সারাজীবন শিক্ষার আলো জ্বালিয়ে রাখেন। সেই আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা নিজেদের জীবন ও সমাজকে আলোকিত করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. লিটন বিশ্বাস, গেস্ট লেকচারার, ইউনিভার্সিটি অব গ্লোস্টারশায়ার, ইংল্যান্ড এবং সভাপতি, অগ্রপথিক সাচিয়াদহ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণ পদ মণ্ডল (বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা), অধ্যাপক তারক চাঁদ ঢালী (ব্যবস্থাপনা বিভাগ, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা), তাজরীন সুরাইয়া মুনমুন (ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, OFRM, খুলনা), এ.বি.এম. সারোয়ার রাব্বী (উপজেলা নির্বাহী অফিসার, তেরখাদা), সাইফুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, খুলনা)সহ শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী, অগ্রপথিক সদস্য, শিক্ষার্থী ও সাংবাদিকরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় বিনামূল্যে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ

অগ্রপথিক সাচিয়াদহের উদ্যোগে অবসরোত্তর ও মরণোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশঃ 08:14:51 am, Saturday, 17 January 2026