মোঃ মামুন মোল্লা
খুলনা মহানগর খানজাহান আলী থানাধীন জাব্দীপুর বউ বাজার এলাকায় তাফসীর গাজী এর দোকানের সামনে সাড়ে ৭ টার সময় আড়ংঘাটা থানার হোসেন শেখের পুত্র রানাকে গুলি করে আহত করে সন্ত্রাসীরা । ঘটনাস্থলে একটি দেশীয় তৈরী শটগান ও এক রাউন্ড গুলি দোকানের পাশে ফেলে চলে যায় সন্ত্রাসীরা । এছাড়া ঘটনাস্থলেএক রাউন্ড পিস্তলের গুলির খোসা ও দুইটি গুলির মাথা পাওয়া গেছে।আহত রানাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















