Dhaka 10:28 pm, Sunday, 28 June 2026

সুন্দরবনের আহত বাঘের শারীরিক অবস্থার উন্নতি

খুলনায় ভেটেরিনারি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে উদ্ধারকৃত আহত বাঘটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ।

রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হরিণ শিকারিদের পাতা ফাঁদে আহত অবস্থায় উদ্ধার করা বাঘটিকে বন বিভাগের খুলনা বয়রা এলাকায় অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ জুলকারনাইনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বাঘটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. হাদী নুর আলী খানের নেতৃত্বে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল রাতে খুলনায় পৌঁছায়। তারা আহত বাঘটিকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন।

আজ সকালে বিশেষজ্ঞ চিকিৎসক দল পুনরায় নিবিড় পর্যবেক্ষণ করে বাঘটির অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। চিকিৎসকদের মতে, ধীরে ধীরে বাঘটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। প্রাথমিক অবস্থায় বাঘটি অত্যন্ত দুর্বল থাকলেও চিকিৎসা পাওয়ার পর এটি পানি পান ও খাদ্য গ্রহণ শুরু করেছে।

বিশেষজ্ঞ চিকিৎসক দল আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই বাঘটি সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় বনে ফিরে যেতে পারবে।

সংবাদ সম্মেলনে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, ভেটেরিনারি চিকিৎসক প্রফেসর ড. মো. গোলাম হায়দার, ডা. মো. গোলাম আযম চৌধুরী ও ডা. নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে আহত অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

সুন্দরবনের আহত বাঘের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশঃ 12:26:21 pm, Wednesday, 7 January 2026