পাইকগাছা প্রতিনিধি
নিরাপদ সড়ক নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখায় দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা অর্জন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখা।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত নিসচা’র কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নিসচা পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ তুলে দেওয়া হয়।
নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের পুত্র মিরাজুল মঈন জয় এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহাসচিব এস এম আজাদ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় দেশের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















