Dhaka 11:34 pm, Sunday, 28 June 2026

খুলনায় আরও ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাইবাছাইয়ের দ্বিতীয় দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত আসনটিতে ১৩ প্রার্থী মনোনয়ন জমা দেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়। যাচাইবাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, তার প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থিতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল স্বাক্ষর জালিয়াতির কারণে প্রার্থিতা বাতিল হয়েছে।

বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন—ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশ ফিরোজুল ইসলাম, জেএস ডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদ সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্ট মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে, যাচাইবাছাইয়ের প্রথমদিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আসনটিতে বাকি ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

খুলনায় আরও ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশঃ 10:52:43 am, Thursday, 1 January 2026