মঙ্গলবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা ৪৫ মিনিটে র্যাব-৬ এর সিপিসি-সদর কোম্পানি ও র্যাব-৭ এর সিপিসি-১ ফেনী যৌথভাবে ফেনী সদর থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি মোঃ রিয়াদ খান (১৯) কে গ্রেফতার করা হয়। তিনি গজেন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং নিহত শিউলি বেগমের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়— নিহত শিউলি বেগম পেশায় সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর ২০২৫ দুই মাসের ছুটিতে দেশে ফিরে আসেন। পরে ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অজ্ঞাত কারণে তার ছেলে রিয়াদ খান তাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত রিয়াদের হেফাজত থেকে ২,০৫,৮৪০ টাকা, দুইটি আইফোন, একটি স্মার্টফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬ জানিয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















