Dhaka 11:35 pm, Sunday, 28 June 2026

খুলনায় গণঅধিকার পরিষদের ১২৭ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান

খুলনার আড়ংঘাটা থানার গণ অধিকার পরিষদের ১২৭ জন নেতাকর্মী খুলনা মহানগর এনসিপির সংগঠক ও খুলনা-৩ আসনের এনসিপির সাম্ভাব্য সংসদ পদপ্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে এস এম আরিফুর রহমান মিঠু বলেন, তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আমরা দায়বদ্ধতা ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এনসিপি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের একটি সুবৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে। আওয়ামী লীগ ও বিতর্কিত ব্যক্তিদের বাইরে রেখে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য মানুষদের এনসিপিতে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

খুলনায় গণঅধিকার পরিষদের ১২৭ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান

প্রকাশঃ 06:05:57 pm, Wednesday, 24 December 2025