Dhaka 11:35 pm, Sunday, 28 June 2026

খুলনায় ভারতীয় উপ-হাইকমিশন অভিমুখে লং মার্চ

খুলনায় ভারতীয় উপ-হাইকমিশন কার্যালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে ‘ছাত্র-ছাত্রীদের আধিপত্যবাদবিরোধী জোট’।

আজ বিকেল ৪ টার দিকে নগরীর রয়েল মোড় থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিলটি শুরু হয়। মিছিলটি শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হয়। মিছিলটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন।

বাধাকে উপেক্ষা করে এগিয়ে গিয়ে নবনির্মিত কনভেনশন সেন্টারের সামনে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে বসে পড়েন।

প্রায় আধাঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর বিক্ষোভকারীরা পুনরায় মিছিল নিয়ে রয়েল মোড়ের দিকে ফিরে যায় এবং তাদের কর্মসূচি সমাপ্তি করে ।

শামসুর রহমানরোডে অবস্থানকালে বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে অভিযুক্তদের ফেরত না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় আধিপত্যবাদবিরোধী জোটের নেতারা সহ সাধারণ শিক্ষার্থীরা কর্মসুচিতে অংশগ্রহন করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

খুলনায় ভারতীয় উপ-হাইকমিশন অভিমুখে লং মার্চ

প্রকাশঃ 12:38:18 pm, Thursday, 18 December 2025