Dhaka 12:51 am, Monday, 29 June 2026

কেএমপি’র নবাগত পুলিশ কমিশনারের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের কাছ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে মতামত শোনেন পুলিশ কমিশনার।

সভায় পুলিশ কমিশনার বলেন, কেএমপি একটি পরিবার। পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করে খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেকোনো প্রতিবন্ধকতায় সাহসী ভূমিকা পালন করতে হবে এবং এ ক্ষেত্রে কেএমপি পরিবার প্রধান হিসেবে তিনি সকলের পাশে থাকবেন।

সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

কেএমপি’র নবাগত পুলিশ কমিশনারের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ 01:15:27 pm, Monday, 15 December 2025