Dhaka 12:58 am, Monday, 29 June 2026

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহিদুল হাসান

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। আজ (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে কেএমপি সদর দপ্তরে তিনি বিদায়ী পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে নবাগত কমিশনার বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। এসময় তিনি খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহিদুল হাসান

প্রকাশঃ 12:40:33 pm, Sunday, 14 December 2025