Dhaka 12:52 am, Monday, 29 June 2026

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান জিরুনা অপসারিত

দুর্নীতি, অসদাচরণ ও ঘুষ বাণিজ্যের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (২০ নং আইন) এর ধারা ১২ (১) এর (গ) উপধারা অনুযায়ী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, চলতি বছরের ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল:

  • পরিষদের নির্বাচিত সদস্যদের অবমূল্যায়ন
  • হস্তান্তরিত বিভাগ ও কর্মকর্তাদের প্রতি দুর্ব্যবহার
  • স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি
  • শিক্ষক বদলি বাণিজ্য
  • ঠিকাদারদের বিল আটকে রেখে ঘুষ দাবি
  • প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি

এ সকল অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা পরিষদ গঠনের পর তিনিই ছিলেন প্রথম নারী চেয়ারম্যান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান জিরুনা অপসারিত

প্রকাশঃ 06:20:23 am, Wednesday, 15 October 2025