Dhaka 12:51 am, Monday, 29 June 2026

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত, আহত ১

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামে ছাত্রদলের এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মো. তামিম নামে অপর এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে এ হামলার ঘটনা ঘটে।

নিহত অপি দাশ ছিলেন চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তার বাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বণিকপাড়া এলাকায়। তিনি মিন্টু দাশের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত তামিমকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা নিহতের সমবয়সী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকিদের শনাক্তে অভিযান চলছে।”

নিহত অপি দাশ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত, আহত ১

প্রকাশঃ 05:55:00 am, Wednesday, 15 October 2025