Dhaka 12:51 am, Monday, 29 June 2026

ভোলায় প্রবাসীর সম্পদ আত্মসাৎ ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় এক প্রবাসীর ঘামঝরা উপার্জিত সম্পদ আত্মসাৎ করে তাকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে স্ত্রী হালিমা খাতুনের বিরুদ্ধে। দীর্ঘ ১২ বছরের প্রবাস জীবনে অর্জিত সবকিছুই স্ত্রীকে বিশ্বাস করে হস্তান্তর করেছিলেন ভেদুরিয়া ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব। কিন্তু সেই বিশ্বাসই আজ পরিণত হয়েছে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপে।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে অর্থ-সম্পদ অর্জন করেছিলেন, তা স্ত্রী হালিমা খাতুনের নামে জমি, বাড়ি ও ব্যাংক একাউন্টে হস্তান্তর করেন। কিন্তু দেশে ফিরে তিনি দেখেন, তার সকল সম্পদ এখন স্ত্রীর নিয়ন্ত্রণে, আর তিনি নিজেই মামলার আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা খাতুন পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে সংসার ত্যাগ করেন। শুধু তাই নয়, প্রবাস ফেরত স্বামী হাবিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন তিনি। এমনকি কাবিনের পাওনা টাকাও আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।

হাবিবুর রহমানের দাবি, বিদেশে থাকা অবস্থায় তিনি বারবার অনুরোধ করেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি। দেশে ফেরার পর জানতে পারেন, তার নামে যৌতুক মামলা দিয়ে মানসিক ও সামাজিকভাবে অপদস্থ করার চেষ্টা চলছে। এখন তিনি বিচার ও নিজের ন্যায্য অধিকার ফেরতের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।

হালিমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে মিথ্যা। আমি মামলা দিয়েছি ন্যায্য বিচার পাওয়ার জন্য।

স্থানীয়রা জানান, ঘটনাটি একটি নিদারুণ উদাহরণ যেখানে প্রবাসীর দীর্ঘ পরিশ্রমের অর্থ হয়ে উঠেছে পারিবারিক ষড়যন্ত্রের শিকার। ভুক্তভোগী হাবিবুর রহমান প্রশাসনের কাছে তার সম্পদ ও সম্মান ফিরে পেতে আইনি সহায়তার আবেদন জানিয়েছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

ভোলায় প্রবাসীর সম্পদ আত্মসাৎ ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

প্রকাশঃ 05:51:31 am, Saturday, 11 October 2025