Dhaka 10:30 pm, Sunday, 28 June 2026

সুপারি চুরি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি চুরিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাম খান (৪৮) মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

নিহত কালাম খানের প্রতিবেশী ও চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান বলেন, সুপারি চুরি কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের সঙ্গে বিরোধ চলে আসছিল।

তিনি আরও বলেন, শনিবার রাতে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারধর করে। এতে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা শান্ত রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

সুপারি চুরি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রকাশঃ 04:14:37 am, Monday, 6 October 2025