Dhaka 8:40 pm, Sunday, 28 June 2026

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালাম তালুকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজ দাড়িয়াকে (৩৫) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের হেমায়েত ব্রিজ এলাকা থেকে এস আই সাদ্দাম হোসেন ও এএসআই সোবহানের নেতৃত্বে পুলিশের একটি টিম ১০৭ পিস ইয়াবাসহ সবুজকে গ্রেপ্তার

করে।

সবুজ দাড়িয়া মাঝবাড়ি গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা দায়ের হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের ধরতে কোটালীপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশঃ 10:13:43 am, Thursday, 25 September 2025