Dhaka 8:33 pm, Sunday, 28 June 2026

খাগড়াছড়িতে অবরোধ চলছে, বাসে গুলতি ছোড়ার অভিযোগ

খাগড়াছড়ি জেলা সদরে সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্রজনতার ডাকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর পর্যন্ত।

জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা এ অবরোধের প্রতি সংহতি প্রকাশ করে মাঠে রয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

সরেজমিনে একাধিক স্থানে গিয়ে দেখা যায়, ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধকারীরা। সকাল থেকেই খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন দেয়। এ সময়

এদিকে অবরোধে খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সাপ্তাহিক হাটবারের দিন হলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

অবরোধ চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল কালবেলাকে বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নৈশকোচগুলো নিরাপত্তা পাহারায় শহরে পৌঁছেছে

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে অবরোধ চলছে, বাসে গুলতি ছোড়ার অভিযোগ

প্রকাশঃ 05:21:22 am, Thursday, 25 September 2025