Dhaka 7:31 pm, Sunday, 28 June 2026

দীর্ঘ দিন পর বেদখলে থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা

প্রায় ৯০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ।

সোমবার বিকালে থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকালে মুকসুদপুর থানা পুলিশ তাদের জমি বুঝে পায়।

জানা গেছে, ১৯১৭ সালের পর মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে ব্যবসায়ীক দোকানপাট গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। বেশ কয়েকবছর আগে থেকে থানা কতৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু বিগত দিনে তারা জমি না ছাড়তে গড়িমসি করলেও। সম্প্রতি তাদের সঙ্গে মুকসুদপুর থানা পুলিশ আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা মঙ্গলবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকালে থানা পুলিশ তাদের বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি বুঝে পায়।

এবিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করে থাকায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে ছিলাম। যেহেতু তাদের স্থাপনাটি আমাদের থানার সীমানার কোল ঘেষে আছে, যার ফলে সীমানা প্রাচীর তুলতে পারছিলাম না। অবশেষে তারা আমাদের জমি আলোচনার প্রেক্ষিতে স্বইচ্ছায় ছেড়ে দিয়েছে।এতে করে আমরা অধিক সময় পরে হলেও আমাদের জমি ফেরত পেলাম। এখন সেখানে সীমানা প্রাচীর তোলা হলে থানার নিরাপত্বা ঝুকি কমবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

দীর্ঘ দিন পর বেদখলে থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ

প্রকাশঃ 07:52:28 am, Tuesday, 23 September 2025