কোটালীপাড়া উপজেলাধীন ০২ নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের হাজরাবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ে ০১/০১/২০১৪ইং তারিখ হতে অদ্যাবধি কর্মরত আছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার নিয়োগের পরে কমপক্ষে ১৫/১৬ জন শিক্ষকের এমপিও ভুক্ত করা হয়েছে। ২০১৯ সালে আমার এমপিওর প্রস্তাব পাঠালে অনুমোদন হয়ে যায়, যা কয়েক জন দুষ্কৃতিকারী শিক্ষক অনলাইনে দেখে প্রধান শিক্ষককে কু-মন্ত্রনা প্রদান করে এবং আমার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে আমার এমপিওটি বন্ধ করে দেয়। বর্তমানে আমি আমার পরিবার, স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি।
অতি সম্প্রতি ঐ কুচক্রী মহল বিভিন্ন ভাবে ছাত্র-ছাত্রীদের উষ্কানী দিয়ে আমার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে নালিস দেন এবং অভিভাবকদের দ্বারা একটি মিথ্যা ও বেনামী অভিযোগ করে যা আপনি অবগত আছেন। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক আমাকে সাময়ীক ভাবে বরখাস্ত করেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমার পরিবার এলাকার সাধারণ লোকজন এবং বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভিতর একটি বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক ও সম্মান হানিকর বিষয় হয়ে দাড়িয়েছে। আমি সমাজে এখন মুখ দেখাতে পারছি না।
এখন আমার নামে আনিত মিথ্যা, বেনামী ও হয়রানী মূলক অভিযোগ যারা এনেছে তাদেরকে তদন্তের মাধ্যমে খুজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সান্তির দাবি জানাচ্ছি ও আমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহারের জন্য সবিনয় অনুরোধ করছি। সেই সাথে আমাকে বিদ্যালয়ে এমপিও ভুক্তি করে আমার পরিবার, স্ত্রী-সন্তান প্রতিপালনের জন্য আপনার মানবিক দৃষ্টি আকর্ষণ করছি।
যাতে উপরোল্লিখিত বিষয়টি বিবেচনায় এনে আমর বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ প্রত্যাহার সহ আমাকে এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি কামনা করছি।
আমার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হইল। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ভাঙ্গারহাট এলাকার অসীম কুমার বলেন আশীষ কুমার বালা শিক্ষকের ছোটকাল থেকে দেখে আসছি তার মেধা ও সবার সাথে সুন্দর ব্যবহার ও ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠদান কোথাও কোন কমতি নেই।
নির্মল মৃধা বলেন আমার জানা মতে সে নারকেল বাড়ি স্কুলের একজন ভালো শিক্ষক
যে অভিযোগ দিয়েছে এই অভিযোগটি আদৌ সত্য নয়, হেয় পূর্ণ করার জন্য বেনামে অভিযোগটি দিয়েছে
এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই।
দেশের তথ্য ডেস্ক 



















