Dhaka 5:14 pm, Sunday, 28 June 2026

মোংলায় ৬৮৮ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক।

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

মোংলায় ৬৮৮ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ 03:53:34 am, Thursday, 18 September 2025