Dhaka 4:12 pm, Sunday, 28 June 2026

ফকিরহাটে মায়ারখালী চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মায়ারখালী চিত্রা নদীতে ৩৫তম বার্ষিক গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীদের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষ সহ নানা বয়ষের মানুষ আনন্দে মেঠে উঠে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ৮টি নৌকা অংশগ্রহন করে। নৌকাবাইচ এর আয়োজন করে মায়ারখালী যুব সংঘ।
এসময় আয়োজন কমিটির সভাপতি পরিতোষ বাগচীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। সাধারন সম্পাদক রঞ্জন বালা ও মিল্টন শাখারীর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মো: ইফতেখারুল আহম্মেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, মুশফিকুজ্জামান রিপন, মো. মাসুদুর রহমান, খান আরিফুজ্জামান পিন্টু, সুব্রত গোলদার, সঞ্জিত কুমার প্রমূখ। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ফকিরহাটে মায়ারখালী চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রকাশঃ 01:09:12 pm, Tuesday, 16 September 2025