Dhaka 3:07 pm, Sunday, 28 June 2026

ফরিদপুরে আসন পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ বিক্ষোভে অংশ নিয়ে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি বিভিন্ন দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নের আশপাশে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা, খুলনা ও বরিশালগামী যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, দুটি ইউনিয়নকে ভাগ করে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তারা চান ইউনিয়ন দুটি আগের আসনের সঙ্গেই থাকুক। বিক্ষোভকারীরা বলছেন, ‘এটি আমাদের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু কোনো ফল পাইনি। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।’

অবরোধ চলাকালে কিছু এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে সিদ্দিকি নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর। এরপর থেকে জনতা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন।

এর আগে রোববার ও সোমবারও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর ফলে ফরিদপুর–ভাঙ্গা অঞ্চলে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ফরিদপুরে আসন পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে

প্রকাশঃ 04:28:58 am, Tuesday, 16 September 2025