Dhaka 1:51 pm, Sunday, 28 June 2026

পিআর পদ্ধতিতেই প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবেঃ সৈয়দ রেজাউল করিম

ভোলা জেলা প্রতিনিধি 

আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলনসহ বাংলাদেশের বেশির ভাগ রাজনীতিক দল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোলা সরকারী স্কুলের মাঠের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন তিনি।

মুফতী সৈয়দ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিতেই প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। আর কালো টাকায় সন্ত্রাস কিনে যারা নির্বাচনে বাক্সো ছিনতাই করার অভ্যাস তারাই পিআর পদ্ধতি মেনে নিতে চায় না। যে দেশে আবু ছাঈদ, মুগ্ধরা জীবন দিয়ে স্বৈরাচার সরিয়েছে সে দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন মুফতি রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যেতে তিনি আরো বলেন, ভোলার সাথে আমার একটি গভীর সম্পর্ক রয়েছে। দেউলা তালুকদার বাড়ী আমার নানা বাড়ী, আমি এ মাটিরই সন্তান। এ সময় তিনি ভোলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করে দিয়েছেন।

গণসমাবেশে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম আদদানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

পিআর পদ্ধতিতেই প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবেঃ সৈয়দ রেজাউল করিম

প্রকাশঃ 04:51:57 am, Sunday, 14 September 2025