Dhaka 1:56 pm, Sunday, 28 June 2026

খুবিতে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত গত ০৭ জুন (শনিবার) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জামাত শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তাঁরা সকল মুসল্লিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয় পরিবারের কল্যাণ কামনা করেন।

জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস। ঈদের খুতবার শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় ফিলিস্তিনের গাজাসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের শান্তি ও মুক্তির জন্যও দোয়া করা হয়।

ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ অংশগ্রহণ করেন। নামাজ শেষে উপাচার্য ও উপ-উপাচার্য মুসল্লিদের সঙ্গে ঈদের কুশলাদি বিনিময় করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

খুবিতে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত অনুষ্ঠিত

প্রকাশঃ 01:11:12 pm, Tuesday, 10 June 2025