Dhaka 4:55 pm, Sunday, 28 June 2026

নিখোঁজ পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামের এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুনের শিকার রাশিদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াবদা বাঁধ এলাকার আব্দুল কাদের তুফানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল থেকে রাশিদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী এলাকার একটি ঝোপে তার গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে। পরে লোকজন বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। বিস্তারিত আপনাদের পরে জানানো হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

নিখোঁজ পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশঃ 08:45:23 am, Saturday, 19 April 2025